• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিএনপি রাষ্ট্র সংস্কারে একটিও উদ্যোগ নেয়নি- নাহিদ

টাঙ্গাইল প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ০২:৫৮ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি-সংগৃহীত

বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি প্রসঙ্গে কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে। এখন নিজেদের দায় এড়াতে তরুণদের উপর দোষ চাপানো হচ্ছে।

মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র আগে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি। এসময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ দলের চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি রাষ্ট্র সংস্কারে একটিও উদ্যোগ নেয়নি। তাদের আয়ের উৎস ও ব্যয়ের হিসাব জনগণের কাছে অস্পষ্ট। যে চাঁদাবাজির অর্থনীতির ভিত্তিতে রাজনৈতিক দলগুলো চলে, সেই অর্থনৈতিক কাঠামো ভেঙে দিতে হবে। চাঁদাবাজির সংস্কৃতি পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি ‘জুলাই সনদ’ প্রসঙ্গে বলেন, ‘শুধু প্রতিশ্রুতি নয়, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। গণপরিষদ, গণভোট বা এলএফও-এর মাধ্যমে তা সম্ভব। পরবর্তী নির্বাচিত সরকারকে এই সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যদি নির্বাচন কমিশনের জন্য নিয়োগ কমিটি করা হয়, তাহলে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনেও (পিএসসি) একই পদ্ধতিতে নিয়োগ হওয়া উচিত। সরকারি চাকরিতে দলীয়করণ নয়, নিরপেক্ষতা নিশ্চিত করা তরুণদের বড় প্রত্যাশা।’

উচ্চকক্ষ ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে তিনি বলেন, ‘উচ্চকক্ষে পার্লামেন্টারি রিভিউ (পিআর) হলে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে উঠবে। যুক্তি ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে—দেশ ও জাতির কল্যাণে সিদ্ধান্ত নিতে হবে।’

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের