• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফুলবাড়ীতে দুর্নীতিবাজ শিক্ষা কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ০৩:০৯ পি.এম.

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রাথমিক শিক্ষা  অফিসে ঘুষখোর, দুর্নীতিবাজ শিক্ষা অফিসারকে প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ ও স্মারকলিপির প্রদান করা হয়েছে । 

সর্বস্তরের সাধারণ জনগন ও শিক্ষার্থীর আয়োজনে ২৯ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা গেট থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রনেতা আব্দুল হাই শরিফুল ইসলাম, সানরেজা বসুনিয়া, সিদরাতুল সবুজ, মুন সরকার, জেলাল সরকার প্রমূখ। এ সময় ঘুষখোর ও দুর্নীতিবাজ প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুলবাড়ী উপজেলা থেকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়ে পাঁচ দফা দাবি জানিয়েছেন।

দাবিগুলো হলেন ১. দুর্নীতিবাজ, ঘুষখোর শিক্ষা অফিসার প্রত্যাহার ২. ফুলবাড়ীর সকল প্রাথমিক বিদ্যালয়গুলোকে স্কুল-ফিডিং এর আওতায় আনতে হবে।৩. স্কুল চলাকালীন সময় কোনো ধরনের কিন্ডারগার্ডেন ও প্রাইভেট টিউটর চলবে না।
৪. প্রত্যেক সরকারি স্কুলের শিক্ষকদের ডিজিটাল হাজিরার আওতায় আনতে হবে। ৫. রাজনৈতিক মিছিল মিটিংয়ে কোনো সরকারি কর্মচারী ও কর্মকর্তা অংশগ্রহণ করতে পারবে না।

দ্রুত সময়ের মধ্যে ঘুষখোর ও দুর্নীতিবাজ প্রাথমিক শিক্ষা অফিসারকে ফুলবাড়ী উপজেলা থেকে দ্রুত প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা।পরে দুপর একটায় বিক্ষোভকারী শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবরে স্বারক লিপি দেন। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, ফুলবাড়ীতে শিক্ষাকর্তা যোগদান না করার বিষয়ে শিক্ষার্থীরা একটি স্বারক লিপি দিয়েছেন। বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার