• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মহিলা বন্দি পালানোর ঘটনায় ৭ কারাকর্মী বরখাস্ত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩৮, আহত ৪ শতাধিক কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে

সাংবাদিক টুটুলের ন্যায়বিচার ও মুক্তির দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ০৫:৫২ পি.এম.
সাংবাদিক টুটুলের ন্যায়বিচার ও মুক্তির দাবিতে গোয়ালন্দে মানববন্ধন

রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক ও এনটিভি এবং ইউএনবি'র জেলা প্রতিনিধি আহসান হাবীব টুটুলের ন্যায়বিচার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে গোয়ালন্দ প্রেসক্লাব।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১২টার দিকে গোয়ালন্দ পৌর শহরের প্রধান সড়কে গোয়ালন্দ প্রেসক্লাবের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ডেইলি অবজারভার প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, নয়া দিগন্তের প্রতিনিধি মেহেদুল হাসান আক্কাছ, সাংবাদিক টুটুলের ছেলে সিনান আহমেদ শুভ ও মেয়ে লামিয়া সুরভি।

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন, আমার দেশ গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইফুল রহমান পারভেজ, প্রচার সম্পাদক লুৎফর রহমান, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি উদয় দাস, কালবেলা প্রতিনিধি রাকিবুজ্জামান রাকিব, দৈনিক দিনকাল প্রতিনিধি আক্তাউজ্জামান রনি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক আহসান হাবীব টুটুল পেশাগতভাবে একজন সৎ ও নির্ভীক সাংবাদিক। যদি তিনি কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে থাকেন, তবে তার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তাঁরা দ্রুত টুটুলের মুক্তির দাবি জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ভাঙ্গুড়ায় মাদকসেবনের অভিযোগে যুবককে ৬ মাসের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
টঙ্গীতে শীর্ষ মাদক কারবারি কারিমা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
জয়পুরহাটে এনসিপির জেলা আহ্বায়কের পদত্যাগ