• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‘সংবিধানকে ভারী না করে বিদ্যমান আইনকে আরও কার্যকর করা উচিত’

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৯ জুলাই ২০২৫, ০৬:৫৮ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন। ছবি-সংগৃহীত

সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে বিভিন্ন কমিশন গঠন ও সেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করে সংবিধানকে বেশি ভারী করার পক্ষে নয় বিএনপি। বরং বিদ্যমান আইনকে আরও বেশি কার্যকর করা উচিত। 

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকত্য কমিশনের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, সবকিছু সংবিধানে আনলে জটিলতা তৈরি হবে। তখন সংবিধান সংশোধন করাও কঠিন হয়ে যাবে। বরং বিদ্যমান আইনগুলো সংস্কার করে স্বচ্ছতা আনলে তা জাতির জন্য মঙ্গল হবে।

সংবিধানিক প্রতিষ্ঠানের মাধ্যমে নির্বাহী বিভাগকে দুর্বল করার কোন অর্থ নেই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এর মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ ব্যাহত হবে। কারণ জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নির্বাহী বিভাগের অনেক দায়িত্ব রয়েছে। যদি নির্বাহী বিভাগের হাত-পা বেঁধে দেন তাহলে জনগণের জন্য কাজ করবে কিভাবে। জনগণের কাছে নির্বাহী বিভাগ জবাব দিতে বাধ্য। কিন্তু দুর্বল করা হলে জনগণের সঙ্গে নির্বাহী বিভাগের দূরত্ব তৈরি হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা আমরা বলেছি, আমরা স্বাধীন নির্বাচন কমিশন গঠনের কথা বলেছি, স্বাধীন জুডিশিয়ারি গঠনের কথা বলেছি। এগুলো বাস্তবায়ন করলে দেশে কখনো আর ফ্যাসিবাদের উৎপত্তি হবে না। 

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের