• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগে চাচি গ্রেপ্তার মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি

৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে

প্রেমের টানে চীনের যুবক বাংলাদেশে

মাদারীপুর প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ১০:১৬ পি.এম.
প্রেমের টানে চীনের যুবক বাংলাদেশে

টিকটিকে চীনের যুবকের সঙ্গে পরিচয়, অতঃপর প্রেম। সেই প্রেম গড়ায় বিয়েতে। প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসেন চীনের যুবক। পাড়া-মহল্লায় শুরু হয় হৈচৈ।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এলাকা ঘুরে জানা যায়, চারমাস আগে সুমাইয়া আক্তারের সঙ্গে টিকটকে পরিচয় হয় চীনের যুবক সি-তিয়ানজির। পরে নিয়মিত দু’জনের চলে চ্যাটিং। বাড়ে ঘনিষ্ঠতা। প্রথমে বন্ধুত্ব, পরে হয় প্রেম। অবশেষে হাজার হাজার মাইল পেরিয়ে গত ২৪ জুলাই বাংলাদেশে আসেন সি-তিয়ানজি।

পরে ২৮ জুলাই নোটারি পাবলিকের মাধ্যমে শরিয়ত বিধি মেনে ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় দু’জনের। চীনের যুবক ও আর বাংলাদেশি মেয়ের বিয়ের খবরে সুমাইয়ার বাড়িতে ছুটে আসেন প্রতিবেশীরা। ভিড় করেন উৎসুক জনতাও। আনন্দে আত্মহারা তারা।

হজরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে একটি আবাসিক হোটেলে ওঠেন সি-তিয়ানজি। পরদিন তাকে মেয়েটির বাড়িতে নিয়ে আসা হয়। ভাষা, দেশ আর সংস্কৃতি আলাদা। তবুও ভালোবাসার টানে বিয়েতে আবদ্ধ হওয়ায় খুশি সুমাইয়ার পরিবার। দোয়া চান সবার কাছে।

সি-তিয়ানজির পরিবার সুমাইয়ার ছবি দেখে খুব পছন্দ করেছে। সেই হিসেবেই সুমাইয়াকে বিয়ে করেন চীনের এই রেস্টুরেন্ট ব্যবসায়ী। এতে খুশি নব দম্পতি দু’জনেও। বাংলাদেশে এসে ভালোলাগার কথাও জানান সি-তিয়ানজি।

সুমাইয়ার বাবা সাইদুর রহমান জানান, ‘আমার মেয়ে ইন্টারনেটে যোগাযোগ করে চীনের যুবককে ভালোবেসে বিয়ে করেছে। এতে আমরা সবাই খুশি। তারা সারাজীবন সুখে থাকুক, এই প্রত্যাশা করি।’

সুমাইয়া আক্তার বলেন, ‘আমাকে ভালোবেসে বাংলাদেশে আসবে এটা কখনই বিশ্বাস করিনি। যখন এয়ারপোর্টে এসে ছবি দিয়েছে তখন বিশ্বাস করেছি। এরপর পরিবারে সবাই একটি মাইক্রোবাসে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসি। দু’দিন পর বিয়ে হয়। আল্লাহর অশেষ কৃপা থাকলে চীনে গিয়ে দু’জনে সুখে সংসার করব।’

সি-তিয়ানজি বলেন, ‘সুমাইয়াকে আমি মন-প্রাণ দিয়ে ভালোবেসেছি। তাই হাজার হাজার মাইল পেরিয়ে সুমাইয়ার কাছে ছুটে এসেছি। দুই পরিবারের সিদ্ধান্তে যেহেতু বিয়ে হয়েছে, এখন তাকে আমাদের দেশে নিয়ে গিয়ে দু’জনে সুখের সংসার গড়ব। সবাই আমাদের সুখী সংসার জীবনের জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচরে এই ঘটনায় তোলপাড় পুরো এলাকা। মাদারীপুর সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়ার তার স্বামীর সঙ্গে দেড় মাস পর চীনে যাওয়ার কথা রয়েছে।

ভিওডি বাংলা/এস এম রাসেল/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
গুরুধামে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার
ছবি: ভিওডি বাংলা
ময়লার স্তূপ সরানোর দাবি, ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
ছবি: ভিওডি বাংলা
রাজাপুরে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ ১০ লাখ টাকা লুট