• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাজবাড়ীতে হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি    ৩০ জুলাই ২০২৫, ০৩:২৯ পি.এম.

রাজবাড়ীর পাংশা উপজেলায় বাবু খান নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি খোরশেদ সরদার ও শাহজাহান সরদার আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্তরা হলো, শরীয়তপুর জেলার নড়িয়া থানার শিরঙ্গল গ্রামের আজিজ সরদারের ছেলেখোরশেদ সরদার ও পটুয়াখালী দশমিনা থানার আউলিয়াপুর গ্রামের মৃত হাশেম আলী সরদারের ছেলে শাহজাহান সরদার।

নিহত বাবু খান,  শরীয়তপুর জেলার নুরিয়া থানার মসুরা গ্রামের সেকেন্দার খানের ছেলে

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে ডলার ব্যবসার সূত্র ধরে বাবু খানকে শরীয়তপুর থেকে কৌশলে ডেকে এনে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের দুরশুন্দিয়া মাঠের একটি রসুনক্ষেতে কুপিয়ে হত্যা করা হয়।
পরদিন সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে কোনো পরিচয়পত্র না থাকায় শুরুতে এটি অজ্ঞাত লাশ হিসেবে চিহ্নিত ছিল।

ঘটনার দিনই পাংশা থানার উপ-পরিদর্শক (এসআই) রইজুল আলম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত চলাকালে লাশের ছবি দেশের বিভিন্ন থানায় পাঠানো হলে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়।

দীর্ঘ তদন্ত শেষে রাজবাড়ী জেলা পুলিশ আসামি খোরশেদ সরদার ও শাহজাহান সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক-২ বলেন, “এটি একটি অজ্ঞাত লাশের মামলা ছিল। কিন্তু পুলিশের পেশাদার তদন্ত ও প্রযুক্তি ব্যবহার করে হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়েছে। আদালত সঠিকভাবে মামলার সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ করে আসামিদের দোষী সাব্যস্ত করেছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার