• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ফুলবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি    ৩০ জুলাই ২০২৫, ০৩:৩৬ পি.এম.

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় ফুলবাড়ী বালিকা (পাইলট) উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI)’ স্কিম, এসইডিপি প্রকল্পের আওতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।

২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় মেধা বৃত্তি প্রাপ্ত ফুলবাড়ী উপজেলার ৩৩ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহনুমা তারান্নুম। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেহনুমা তারান্নুম বলেন,“শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরনের সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের সাফল্য আগামী দিনের পথপ্রদর্শক হবে।”

জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বলেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে এসইডিপি প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আজকের মেধাবীরা আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:

সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহ. মাহাতাব হোসেন,ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, কাশিপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহ হেল বাকি,জসিমিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার ও ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক আরাবুর রহমান পাশা।

আলোচনা শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। বক্তারা শিক্ষার্থীদের মেধা, মূল্যবোধ, দেশপ্রেম ও সৃজনশীলতায় গড়ে ওঠার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী