• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

পাংশায় ৪০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র

   ৩০ জুলাই ২০২৫, ০৬:৩৫ পি.এম.

রাজবাড়ীর পাংশায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০২২ ও ২০২৩ সালের "উপজেলা/থানা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার” এবং “উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার” পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকাল ৩টায় পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করা হয়।

পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) মো. সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল আলম (সোহরাব)।

এসময় কলেজ পর্যায়ের প্রধানদের পক্ষে বক্তব্য রাখেন পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ.বি.এম. ওয়াহিদুজ্জামান। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী অদিতি রায় পূজা।

অনুষ্ঠানে পাংশা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জানা যায়, এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অধীন “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGS-I)” স্কিমের আওতায় পুরস্কার প্রাপ্তদের অনলাইন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ১০ হাজার ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার টাকা পাঠানো হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

ভিওডি বাংলা/এস,কে পাল সমীর/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী