• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিএনপি কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিককে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ৩০ জুলাই ২০২৫, ০৭:০৩ পি.এম.
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে ভাড়া নিয়ে বিরোধের জেরে এক ঘর মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাদের বিরুদ্ধে।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সালমদী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন (৫৮) ওই এলাকার বাসিন্দা ও মুদি দোকানি। তিনি সালমদী বাজারে চারটি দোকানের মালিক ছিলেন।

নিহতের ছেলে রাসেল মিয়া জানান, মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মিয়া প্রধান তার বাবার কাছ থেকে ৩০ হাজার টাকায় তিনটি দোকান ভাড়া নেন। এর একটিতে ইউনিয়ন বিএনপির কার্যালয় স্থাপন করা হয়। তবে ওই দোকানের ভাড়া দীর্ঘদিন ধরে না দেওয়ায় বারবার তাগাদা দিলেও তা পরিশোধ করেননি তোতা মিয়া।

বুধবার সকালে জাহাঙ্গীর হোসেন বিএনপির কার্যালয়ে ভাড়া চাইতে গেলে তোতা মিয়ার ছেলে খোকন মিয়া, রাসেল মিয়া, ভাতিজা সাদ্দাম হোসেন, আলম হোসেনসহ কয়েকজন মিলে তাকে মারধর করে। এতে গুরুতর আহত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে তোতা মিয়া ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম শিকারি বলেন, -দলের নাম ভাঙিয়ে কেউ এমন ঘটনা ঘটিয়ে থাকলে দল তার দায় নেবে না। অপরাধীর শাস্তি হওয়া উচিত।

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়াও বলেন, -দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। বিএনপি কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেয় না।

আড়াইহাজার থানার ওসি নাসির উদ্দিন জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। এখনও কোনো মামলা হয়নি, দাফন শেষে মামলা দায়ের করা হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার