• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

আইনি ভিত্তি ছাড়া ‘জুলাই সনদে’ স্বাক্ষর নয়: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০৮:৩৭ পি.এম.
আখতার হোসেন। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আইনি ভিত্তি না থাকলে এতে স্বাক্ষর করবে না এনসিপি। তিনি জানান, সনদটি নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, –‘জুলাই সনদ’ রাজনৈতিক দলসমূহ এবং ঐকমত্য কমিশনের সঙ্গে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার নিয়ে চলমান আলোচনার ভিত্তিতে তৈরি হয়েছে। কিন্তু এটিকে বাস্তবায়নের ক্ষেত্রে পরবর্তী সরকার ও সংসদের ওপর নির্ভর করার কথা বলা হচ্ছে—যা অনিশ্চয়তা সৃষ্টি করছে। তাই এর আইনি ভিত্তি ছাড়া এনসিপি এ সনদে স্বাক্ষর করবে না।

তিনি সরকারকে ৩১ জুলাইয়ের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে সতর্ক করেন, সরকার ব্যর্থ হলে এনসিপি ফ্যাসিবাদবিরোধী জনগণের সব পক্ষকে নিয়ে নিজেরাই ঘোষণা দেবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের