• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

চরমোনাই পীর

এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে একমত ইসলামী দলগুলো

নড়াইল প্রতিনিধি    ৩০ জুলাই ২০২৫, ০৯:৩৫ পি.এম.
পীর সাহেব চরমোনাই। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী দলগুলো একটি বাক্সেই ভোট দেবে—এমন ঐক্যমতের কথা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, –আমরা ইসলামের বাক্সে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছি। ইসলামী দলগুলিও এই বিষয়ে একমত।

বুধবার (৩০ জুলাই) বিকেলে নড়াইলের পুরাতন বাসটার্মিনাল মুক্তমঞ্চে ইসলামী আন্দোলনের জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, –পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবিও জানিয়েছি। কিন্তু একটি দল আমাদের নিয়ে অহেতুক আলোচনা-সমালোচনা করছে। আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম, মানবতা ও দেশের কল্যাণে।

তিনি আরও বলেন, –ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অনেকে মিথ্যা কথা বলছে। আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আপনি মিথ্যা কথা বলে কবিরা গুনাহ করছেন। ৫ আগস্টের পর সুন্দর একটি দেশ গড়ার পরিস্থিতি তৈরি হবে। আসুন, আমরা ইসলামী দলগুলোর পক্ষ নিয়ে দেশের কল্যাণে কাজ করি।

জনসভায় মূল দাবি ও বক্তব্যসমূহ:

  • প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার
  • গণহত্যার বিচার
  • পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন
  • সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন
  • দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদ

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জান্নাতুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, জামায়াতের জেলা আমির মো. আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি জেনারেল মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মহসিনুদ্দীন প্রমুখ।

সভা শেষে নড়াইলের দুটি আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর চরমোনাই পীর শহরের একটি মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের