• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: নাহিদ ইসলাম

নরসিংদী প্রতিনিধি    ৩০ জুলাই ২০২৫, ১০:০১ পি.এম.
নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টাকে ঘিরে ষড়যন্ত্র চলছে। তিনি দাবি করেন, তারা নাগরিক পার্টির প্রতিনিধি নন, বরং গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছেন এবং তাদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হচ্ছে।

বুধবার (৩০ জুলাই) নরসিংদী পৌরসভা মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় এ বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, -দুই ছাত্র উপদেষ্টাকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র চলছে, তা শুধু এনসিপির বিরুদ্ধে নয়, বরং গোটা গণআন্দোলনের বিরুদ্ধে। তাদের পদত্যাগে বাধ্য করার পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে। আমাদের এসব রুখে দিতে হবে।-

তিনি জানান, বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে শহীদ মিনার থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে।

নাহিদ বলেন, -বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এক বছর পর আবার আমরা মাঠে নেমেছি। এই এক বছরে আমাদের নানা ভাবে বাধা দেওয়া হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। সংস্কার কাজ এগিয়ে নিতে দেওয়া হয়নি, নতুন সংবিধান তো নয়ই, এমনকি ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকেও অপসারণ করতে দেওয়া হয়নি। ঘোষণাপত্রও প্রকাশ পায়নি।

তিনি আরও বলেন, -আমরা কোনও দাবি থেকে সরে আসিনি। বরং আরও সংগঠিত হয়ে, জেলায় জেলায় পথসভায় অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা আশাবাদী—আগামী নির্বাচনে এনসিপিই ক্ষমতায় যাবে।

পথসভায় দলের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। তারা বলেন, এনসিপি আগামীতে ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের শক্ত হাতে দমন করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের