• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

ভারত বয়কট করায় লিজেন্ডস লিগের ফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক    ৩০ জুলাই ২০২৫, ১০:১১ পি.এম.
লিজেন্ডস লিগে একে অপরের ঘাড়ে হাত দিয়ে আছেন রায়না-আফ্রিদি। ছবি : এক্স থেকে

ওয়ার্ল্ড লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে অস্বীকৃতি জানানোয় ভারত ম্যাচ বয়কট করেছে। এতে সরাসরি ফাইনালে উঠে গেছে পাকিস্তান।

শঙ্কা ছিল আগেই, সেটিই এবার বাস্তব হলো। বার্মিংহামে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামেনি ভারত। ফলে প্রতিপক্ষ ছাড়াই ফাইনালে জায়গা করে নিয়েছে মোহাম্মদ হাফিজ ও শহীদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান দল।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে রাজি ছিলেন না ভারতের অভিজ্ঞ তারকা ক্রিকেটার যুবরাজ সিং, সুরেশ রায়না, হরভজন সিং, পিযুষ চাওলা, ইউসুফ পাঠান ও রবিন উথাপ্পা। তাদের অনীহার কারণেই ভারত দল ম্যাচটি বয়কট করে।

এখন প্রশ্ন, পাকিস্তানের প্রতিপক্ষ হবে কে? তা নির্ধারিত হবে আগামীকাল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে। জয়ী দল আগামী ২ আগস্ট ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে।

এর আগেও, গত ২০ জুলাই গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলেনি ভারত। দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণেই এই সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গত এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে সাময়িক যুদ্ধাবস্থা তৈরি হয়, যা বর্তমানে যুদ্ধবিরতির আওতায় রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে