• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

লন্ডনের আকাশসীমা বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক    ৩০ জুলাই ২০২৫, ১০:২৪ পি.এম.
হিথ্রো বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। ছবি: এএফপি

কারিগরি ত্রুটির কারণে লন্ডনের সম্পূর্ণ আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে গ্রীষ্মকালীন ছুটির শুরুতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।

ব্রিটিশ সংবাদমাধ্যম দা টেলিগ্রাফ ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ইউরোকন্ট্রোলের বরাত দিয়ে জানিয়েছে, লন্ডনের সম্পূর্ণ আকাশসীমা ‘কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে’। ইউরোকন্ট্রোলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সমস্যা আজ স্থানীয় সময় বিকেলে শুরু হয়েছিল।

ব্রিটেনের আকাশসীমার দায়িত্বে থাকা বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ন্যাটসের একজন মুখপাত্র ‘কারিগরি ত্রুটির’ বিষয়টি স্বীকার করেছেন। তবে কখন এই সমস্যা ঠিক হবে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

তিনি বলেন, ‘ন্যাটসের সোয়ানউইক বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রে একটি কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে লন্ডনের সব বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল সীমিত করা হচ্ছে।’

মুখপাত্র আরও বলেন, ‘এই সমস্যার কারণে কারও ফ্লাইট বিলম্ব হলে আমরা ক্ষমাপ্রার্থী। আমাদের প্রকৌশলীরা যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করছেন। এ মুহূর্তে আমরা বলতে পারছি না কতক্ষণ পর কার্যক্রম স্বাভাবিক হবে। আপনার ফ্লাইটের অবস্থা জানতে অনুগ্রহ করে আপনার বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করুন।’

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান