• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ডি পলের অভিষেক রাঙালেন মেসি

স্পোর্টস ডেস্ক    ৩১ জুলাই ২০২৫, ০৪:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা কাটিয়ে উত্তর ও মধ্য আমেরিকার লিগ কাপের প্রথম রাউন্ডে অ্যাটলাসের ‍মুখোমুখি হয়েছিলেন তিনি। আর এই ম্যাচ দিয়ে ইন্টার মায়ামিতে অভিষেক হয়েছে আরেক আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল।

নিজের প্রত্যাবর্তন এবং জাতীয় দলের সতীর্থের অভিষেক, সবমিলিয়ে ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল মেসির। তাই নিজের পায়ে জাদু দেখাতে ভুল করেননি তিনি। জোড়া অ্যাসিস্ট করে ডি পলের প্রত্যাবর্তন রাঙিয়েছেন মেসি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) চেজ স্টেডিয়ামে লিগ কাপের ম্যাচে অ্যাটলাসকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। সমানে সমান লড়াইয়ের ম্যাচে সব বিভাগেই এগিয়ে ছিল মায়ামি। তবুও তাদের জয় নিশ্চিত হয় ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে। 

প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ৫৭তম মিনিটে এগিয়ে যায় মায়ামি। মেসির পাসে সহজ এক গোল করেন সেগোভিয়া। ৮০ মিনিটে সমতায় ফেরে অ্যাটলাস। বক্সে বল পেয়ে মায়ামির দুই ডিফেন্ডারকে পরাস্ত করে স্কোরলাইন ১-১ পরিণত করেন রিভালদো লোজানো। 

তবে নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ের ষষ্ঠ মিনিটে মার্সেলোর গোলে জয় নিশ্চিত হয় মায়ামির। সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলে ডি-বক্সের ভেতরে ঢুকে পড়েন মেসি। বল পেয়ে সতীর্থকে পাস দেন তিনি। বল পেয়ে খালি জালে বল পাঠান মার্সেলো।

গোলের পর অবশ্য রেফারি ভিএআরের সাহায্য নেয়। তবে শেষ পর্যন্ত গোলটি বাতিল হয়নি। নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির মায়ামি। জুলাই মাসেই পাঁচটি অ্যাসিস্টের পাশাপাশি ৮টি গোলও করেছেন মেসি। ফলে মেজর লিগ সকারে (এমএলএস) মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে তার হাতেই।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা