• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগে চাচি গ্রেপ্তার মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড

রাজবাড়ী জেলা ছাত্রদলের ৭ নেতাকে শোকজ

রাজবাড়ী প্রতিনিধি    ৩১ জুলাই ২০২৫, ০৬:১২ পি.এম.
ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত
ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত

দায়িত্বশীল পদে থেকেও সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপস্থিত থাকা এবং দায়িত্বে অবহেলার অভিযোগে রাজবাড়ী জেলা ছাত্রদলের সাত নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম রোমান।

জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রোমান ও সদস্যসচিব মোঃ শাহিনুর রহমান শাহীনের স্বাক্ষরিত এক নোটিশে উল্লেখ করা হয়, সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই শোকজ নোটিশ জারি করা হয়েছে।

নোটিশ অনুযায়ী, শোকজপ্রাপ্ত নেতারা হলেন: বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাজমুল হোসেন, পাংশা পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, পাংশা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শিপন ইসলাম, পাংশা উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ শামিম হাসান রুবেল, পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ, রাজবাড়ী পৌর ছাত্রদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম রবিন, রাজবাড়ী পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সামি জোবায়ের।

নোটিশে তাদের আগামী ১ আগস্ট দুপুর ১২টার মধ্যে রাজবাড়ী জেলা ছাত্রদলের কার্যালয়ে আহ্বায়ক ও সদস্যসচিবের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যর্থ হলে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত
আতঙ্কে ছোটাছুটি কক্সবাজার সমুদ্র সৈকতে হঠাৎ টর্নেডোর আঘাত
ছবি: সংগৃহীত
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়ি ভাঙচুর