• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

খুলনায় দুই ভুয়া পুলিশ আটক

খুলনা প্রতিনিধি    ৩১ জুলাই ২০২৫, ০৭:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

খুলনা সদর থানাধীন গগন বাবু রোডের একটি বাসা থেকে ওয়াকিটকি ও হ্যান্ডকাফসহ দুই ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযানে তাদেরকে আটক করে। তবে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কেএমপি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। 

আটককৃতরা হলেন- খুলনা জেলার বটিয়াঘাটা থানার নিজ গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে শাহেদ হোসেন (৩৩) এবং চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার রায়পুরের মৃত. তৈয়ব আলীর ছেলে জনি চৌধুরী (৪১)। এরমধ্যে শাহেদ হোসেন নগরীর গগন বাবু রোডের একটি বাসায় থাকেন। আর জনি চৌধুরী খালিশপুরের ওয়্যারলেস ক্রস রোড নেভী গেট বসবাস করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহেদ হোসেন ও জনি চৌধুরী নামের দুই ভুয়া পুলিশকে আটক করেন। তাদের কাছে ১টি ওয়াকিটকি এবং স্টেইনলেস স্টিলের তৈরি ১ জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। আটকরা ওয়াকিটকি ও হ্যান্ডকাফ প্রদর্শন করে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে খুলনা শহরসহ আশপাশের এলাকার বিভিন্ন মানুষদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে অবৈধভাবে অর্থ আদায় করত। তাদের বিরুদ্ধে খুলনা থানার মামলা দায়ের করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী