• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগে চাচি গ্রেপ্তার মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড

ভারতের ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়ল

নিজস্ব প্রতিবেদক    ৩১ জুলাই ২০২৫, ০৯:২০ পি.এম.
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ করতে আগ্রহীদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ ফি বাড়িয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। আগামী ১০ আগস্ট থেকে নতুন ফি কার্যকর হবে। তবে ভারত সরকার এখনও বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ভিসা ফি নিচ্ছে না।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১০ আগস্ট ২০২৫ থেকে বাংলাদেশে জমা দেওয়া ভারতীয় ভিসা আবেদনের জন্য নতুন প্রসেসিং ফি নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা। এই ফি সব ধরনের খরচসহ প্রযোজ্য হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েক বছরে উপকরণ ও পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় এই ফি বৃদ্ধি করা হয়েছে। আইভ্যাক কর্তৃক আরোপিত এই ফি মূলত ভিসা আবেদনের সার্ভিস চার্জ হিসেবে গ্রহণ করা হবে।

আইভ্যাক আরও জানায়, ২০১৮ সালের পর এবারই প্রথমবার ভিসা প্রসেসিং ফি বাড়ানো হলো। সেবার মান, অবকাঠামো ও সুবিধা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ভারত সরকার বিদ্যমান নীতি অনুসারে বাংলাদেশের নাগরিকদের জন্য এখনো কোনো ভিসা ফি নিচ্ছে না। অর্থাৎ, ভিসার মূল ফি এখনও বিনামূল্যে থাকছে, এই প্রসেসিং ফি শুধুমাত্র আবেদন ব্যবস্থাপনার খরচ হিসেবে ধরা হবে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রণধীর জয়সওয়াল
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইন অনুযায়ী বিবেচনা করা হবে: জয়সওয়াল
নতুন জাতীয় সংসদ রাজনীতি চর্চার অন্যতম ক্ষেত্র: ডেপুটি স্পিকার
নতুন জাতীয় সংসদ রাজনীতি চর্চার অন্যতম ক্ষেত্র: ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
বন্যার্তদের সহায়তায় সম্মিলিত উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী