• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সাংবাদিক কাদের গনিকে দেখতে হাসপাতালে আব্দুল মঈন খান

নিজস্ব প্রতিবেদক    ৩১ জুলাই ২০২৫, ০৯:৫৯ পি.এম.
চিকিৎসাধীন সাংবাদিক নেতা কাদের গনিকে দেখতে হাসপাতালে ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত

চিকুনগুনিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএফইউজের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরীকে দেখতে গেছেন বিএনপির শীর্ষ নেতারা। তার দ্রুত সুস্থতা কামনায় সাংবাদিক ও পেশাজীবীদের ঢল নেমেছে হাসপাতালে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

হাসপাতালে উপস্থিত চিকিৎসকদের কাছ থেকে কাদের গনির চিকিৎসা ও শারীরিক অবস্থার বিস্তারিত জানেন ড. মঈন খান। পাশাপাশি বিএনপি ও পেশাজীবী সংগঠনগুলোর পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করা হয়।

কাদের গনি চৌধুরীর অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক কেবিনেট সচিব আবদুল হালিম, সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদারসহ বহু বিশিষ্ট ব্যক্তি।

এছাড়াও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম, প্রো-ভিসি ডা. আবুল কালাম আজাদ, প্রফেসর ডা. মুজিবুর রহমান হাওলাদার, প্রক্টর ডা. শেখ ফরহাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চিকিৎসক, সাংবাদিক, কবি-সাহিত্যিক, পেশাজীবী ও শুভানুধ্যায়ীরা হাসপাতালে গিয়ে তার পাশে দাঁড়ান।

সাংবাদিক কাদের গনির অসুস্থতায় দেশের সংবাদমাধ্যম ও পেশাজীবী সমাজে উদ্বেগ দেখা দিয়েছে। সকলে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়