• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুব মহিলা লীগ নেত্রী ও যুবলীগ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি    ১ আগস্ট ২০২৫, ০১:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জেলা যুব মহিলা লীগ নেত্রী শিরিন আক্তার মুক্তা ও তার স্বামী যুবলীগ নেতা শফিকুল ইসলাম সোহাগকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ।

এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে মানিকগঞ্জ পৌর শহরের বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, গ্রেপ্তারকৃত দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় এজাহারভুক্ত আসামি।

পুলিশ বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতা ও উসকানিমূলক ভূমিকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী