• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ক্লাস্টার ভিত্তিক তরমুজ চাষে কেন্দুয়ায় কৃষিতে সাফল্যের জোয়ার

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি    ১ আগস্ট ২০২৫, ০২:২০ পি.এম.
কেন্দুয়ায় কৃষিতে সাফল্যের জোয়ার

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটি পাতারিয়া গ্রামে প্রথমবারের মতো ক্লাস্টার পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সফলতা অর্জনের পথে রয়েছেন স্থানীয় দুই কৃষক সুমন মিয়া ও আলী উসমান। প্রায় দুই একর জমিতে তাঁরা উচ্চফলনশীল “সুগার কুইন” জাতের তরমুজের চাষ করেছেন, যা এ অঞ্চলের কৃষির জন্য এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

তরমুজের এই জাতটি গ্রীষ্মকালীন চাষের উপযোগী এবং এর স্বাদ অত্যন্ত মিষ্টি, পাশাপাশি আকারেও বড়। আধুনিক কৃষি প্রযুক্তির সহায়তায় বীজ বপন থেকে শুরু করে ফলন পর্যন্ত তাঁরা সেচ, সার প্রয়োগ, কীটনাশক ব্যবহার এবং গাছের পরিচর্যায় সর্বোচ্চ মনোযোগ দিয়েছেন। বর্তমানে মাঠজুড়ে দেখা যাচ্ছে পরিপক্ব ও বড় আকৃতির তরমুজের চমৎকার ফলন।

কৃষকরা বলেন, প্রথমবারের মতো এই চাষে নেমে এত ভালো ফলন পাব, তা ভাবিনি। আশা করছি, বাজারে ভালো দাম পেলে খরচের চেয়ে দ্বিগুণের বেশি লাভ হবে। এই পদ্ধতিতে চাষ করলে পরিচর্যা ও বাজারজাতকরণ সহজ হয়। পাশাপাশি কৃষি অফিসের কাছ থেকেও নিয়মিত সহযোগিতা পাচ্ছি।

শুক্রবার (১ আগস্ট) কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার বলেন, তরমুজ একটি উচ্চমূল্যের লাভজনক ফসল, বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে এর চাহিদা বেশি থাকে। সুমন ও আলী উসমান তাঁদের সাহসী উদ্যোগ দিয়ে অন্য কৃষকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। তাঁদের দেখে ইতোমধ্যে আরও অনেক কৃষক গ্রীষ্মকালীন তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন। উপজেলা কৃষি বিভাগ থেকে চাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, ক্লাস্টার পদ্ধতিতে চাষাবাদ করলে উৎপাদন ও বিপণন সহজ হয়, কৃষি বিভাগের পক্ষে সহায়তা করাও কার্যকর হয়। এটি কেন্দুয়ার কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

বাশাটি গ্রামের মাঠ এখন শুধু সবুজ নয়, ভরপুর টসটসে তরমুজে। এটি আর কেবল লাভের স্বপ্ন নয়, বরং সফল বাস্তবতার প্রতিচ্ছবি। সময়মতো পরিচর্যা ও সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত হলে গ্রীষ্মকালীন তরমুজ চাষ কেন্দুয়ায় কৃষি বিপ্লবের সূচনা ঘটাতে পারে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার