• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

স্লোগান নিয়ে মানুষের দ্বারে দ্বারে রাজা

'জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো'

পাবনা প্রতিনিধি    ১ আগস্ট ২০২৫, ০৩:১০ পি.এম.
হাসানুল ইসলাম রাজা

জাগো প্রিয় চাটমোহরবাসী জাগো স্লোগান নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা  ও পাবনা-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাসানুল ইসলাম রাজা।

পাবনা-৩ আসনে চাটমোহর থেকে ধানের শীষের এমপি প্রার্থী দেওয়ার দাবিতে তিনি এই প্রচারণা চালাচ্ছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে থেকে রাত পর্যন্ত চাটমোহর পৌর সদরের ব্যবসায়ী পথচারীদের কাছে গিয়ে তিনি লিফলেট বিতরণ করেন। 

এ সময় তিনি বলেন, সুদীর্ঘকাল ধরে চাটমোহর এমপি বঞ্চিত রয়েছে। বহিরাগত এমপিরা বার বার চাটমোহরকে শোষণ করেছে। জনগণের প্রতি তাদের ন্যূনতম কমিটমেন্ট ছিল না। যার কারনে চাটমোহর আজকে সবদিক থেকে উন্নয়ন বঞ্চিত। এ কারণে আমরা আগামী নির্বাচনে পাবনা-৩ আসনে চাটমোহর থেকে ধানের শীষের এমপি প্রার্থী চাই। এই দাবিতে চাটমোহরের সবাইকে একতাবদ্ধ হতে হবে। আমরা বহিরাগত কোন এমপি প্রার্থীকে মানবো না। চাটমোহরের যে সকল নেতা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বহিরাগত এমপি প্রার্থী নিয়ে নাচানাচি করছেন আগামীতে জনগণকে সাথে নিয়ে তাদেরকে চাটমোহরের মাটি থেকে উৎখাত করা হবে। তিনি চাটমোহরবাসীকে জেগে উঠে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলার আহবান জানান।

এ সময় তার সঙ্গে চাটমোহর পৌর বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল করিম, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মোল্লা, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবু, যুবদল নেতা আলামিন তালুকদার, ডিভিগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী