• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আটক ১৭ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক    ১ আগস্ট ২০২৫, ০৬:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক ১৭ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। শুক্রবার (১ আগস্ট) সকালে মেহেরপুর সীমান্তে এ হস্তান্তর সম্পন্ন হয়।

মুজিবনগর উপজেলার বেলতলা সীমান্তের ১০৫ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারে পতাকা বৈঠকের মাধ্যমে এই প্রক্রিয়া শেষ হয়। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার তাপস কুমার। বিএসএফের পক্ষে ছিলেন ১৬১ ব্যাটালিয়নের হৃদয়পুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ধর্মেন্দ্র।

ফেরত পাওয়া ১৭ জনের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ শিশু রয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, তারা বিভিন্ন সময়ে দালালদের প্ররোচনায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন। পরে বিএসএফ তাদের আটক করে।

বিজিবি জানিয়েছে, ফেরত পাঠানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তাদের ভারতে প্রবেশের পেছনে জড়িত দালাল চক্রের সন্ধানও চালানো হবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী