• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

৩ আগস্ট ছাত্র সমাবেশ ঘিরে ছাত্রদলের ৬ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক    ১ আগস্ট ২০২৫, ০৮:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

৩ আগস্টের ছাত্র সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের জন্য ৬ দফা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। শুক্রবার (১ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবেশে কোন ধরনের ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না। এছাড়াও ব্যক্তিগত শোডাউন বা মিছিল নিয়েও সমাবেশস্থলে উপস্থিত হওয়া নিষেধ।

ছাত্রদলের নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র কর্তৃক নির্ধারিত স্থানে সব ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। কাঁটাবন মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত এলাকায় জরুরি যানবাহন চলাচলে সহযোগিতা করতে হবে। কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। নির্ধারিত স্থান পরিষ্কার করে তবেই সমাবেশস্থল ত্যাগ করতে হবে।

দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (সহ-সভাপতি পদমর্যাদায়) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের নির্দেশনা যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের