• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৮৩

আন্তর্জাতিক ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ১০:৩৩ এ.এম.
২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৩ জন -ছবি

গাজায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় বুধবার একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৮৩ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ৫৫৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৩৩২ জনে। আহত হয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৪৩ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক হতাহত আটকা পড়ে আছেন। তবে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল না থাকায় তাদের উদ্ধার সম্ভব হচ্ছে না।

বিবৃতিতে আরও বলা হয়, ত্রাণ সংগ্রহ করতে আসা ফিলিস্তিনিদের ওপরও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। গত শুক্রবার ত্রাণ নিতে গিয়ে ৫৩ জন নিহত এবং ৪০০ জন আহত হন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ১২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জন জিম্মি হন। এরপরই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

চলমান অভিযানের দ্বিতীয় দফা শুরু হয় গত ১৮ মার্চ, যা এখন পর্যন্ত চার মাস ধরে চলছে। এ দফায় নিহত হয়েছেন আরও ৯ হাজার ১৬৩ জন এবং আহত হয়েছেন প্রায় ৩৫ হাজার ৬০০ জন ফিলিস্তিনি।

ধারণা করা হচ্ছে, হামাসের হাতে নেওয়া ২৫১ জন জিম্মির মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত আছেন। আইডিএফ জানিয়েছে, সামরিক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করার পরিকল্পনা রয়েছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল একাধিকবার গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন- হামাসকে পুরোপুরি নির্মূল করা এবং জিম্মিদের মুক্ত করা না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে একটি মামলাও চলমান রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান
অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান