• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তারেক রহমান

ভিওডি বাংলা ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ১১:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্প্রতি লন্ডনের একটি লোকাল বাসে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের মতো বাসে চলাচল করায় নেটিজেনরা তারেক রহমানের সরল জীবনধারা ও বিনয়ের প্রশংসা করছেন।

স্থানীয় সময় ১ আগস্ট (শুক্রবার) তোলা কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে দেখা যায়, লন্ডনের উত্তরের একটি বাসস্টপে মোবাইল হাতে অপেক্ষা করছেন তারেক রহমান। তার পরনে ছিল হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট এবং সাধারণ স্নিকার্স।

অন্য এক ছবিতে দেখা যায়, তিনি লাল রঙের ডাবল-ডেকার লোকাল বাসে অন্যান্য যাত্রীদের সঙ্গে উঠে যাচ্ছেন।

বিএনপির মিডিয়া সেল থেকে ছবিগুলো শেয়ার করে বলা হয়, ‘আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন। যা তার বিনয়, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন।’

একজন ব্যবহারকারী মোহাম্মদ শামসুদ্দিন মন্তব্য করেন, ‘তারুণ্যের অহংকার তারেক রহমান, বাংলাদেশের প্রাণ।’ অপরজন মোশারফ লেখেন, ‘তরুণ যুবকের আইডল।’

বিএনপির মিডিয়া সেলে ছবিগুলো পোস্ট হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই তাতে প্রায় ৩৮ হাজার প্রতিক্রিয়া, ৪ হাজার ৩০০-এর বেশি মন্তব্য এবং ৫ হাজার ৭০০ বারের বেশি শেয়ার হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের