• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

ভিওডি বাংলা ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ০১:৪০ পি.এম.
তিনজন বাংলাদেশি নিহত-ছবি সংগৃহীত

মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাং রাজ্যের কুয়ান্তান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মো. সাবের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪)। আহত দুইজন হলেন-মো. হাবিব বিশ্বাস (৪৫) ও মণীরাম চন্দ্র বাস (৪০)। আহতদের কুয়ান্তানের তেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুয়ান্তানের ভারপ্রাপ্ত জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট মো. আদলি মাত দাউদ জানান, কুয়ান্তান থেকে কুয়ালালামপুরগামী একটি টয়োটা আভানজা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক মো. সাবের হাসানের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং ব্যবহৃত গাড়িটির রোড ট্যাক্সের মেয়াদ গত মে মাসেই শেষ হয়ে যায়।

দুর্ঘটনার তদন্ত চলছে ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারায়। পুলিশ নিহত ও আহতদের নিয়োগকর্তা এবং প্রত্যক্ষদর্শীদের খুঁজে বের করার চেষ্টা করছে। পাশাপাশি, গাড়িটির যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখতে পুসপাকম-এর মাধ্যমে পরীক্ষা করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার