• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সতর্কতা জারি ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড বাংলাদেশে মেধার অভাব নেই, দরকার সহায়তা: জাইমা রহমান ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে বেধড়ক পিটুনি, অভিযুক্ত ছাত্রদল নেতা সরকারের পাঁচ মাস পূর্তি, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন রাজধানীতে সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ্পি গ্রেপ্তার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের টার্গেট করে পরিকল্পিত অপপ্রচার

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

ভিওডি বাংলা ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ০২:৫৩ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-ছবি সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার এই অস্ত্রোপচার সম্পন্ন হয়।

জানা গেছে, তার হার্টের ৪টি আর্টারিতে ব্লক ছিল, যা অপসারণ করে সফলভাবে বাইপাস সার্জারি করা হয়। সার্জারিটি কার্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে ৭ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল পরিচালনা করেন।

জামায়াতের কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১৭ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান জানান, সবার দোয়ায় আমীরে জামায়াতের সার্জারি ভালোভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি কার্ডিয়াক আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 

আরও পড়ুন: জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি আজ

সার্জারির পর এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান,  ডা. শফিকুর রহমান এখন স্থিতিশীল আছেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করছি।

চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির বলেন, ‘ডা. শফিকুর রহমানের দু’টি ধমনীতে চারটি বাইপাস করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে এবং সাত দিনের মধ্যে বাসায় ফিরে যেতে পারবেন। আশা করছি, তিন সপ্তাহের মধ্যেই তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হতে পারবেন।’

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। পরে তার হার্টে ৫-৬টি ব্লক ধরা পড়ে, যার মধ্যে তিনটি আর্টারিতে ছিল প্রায় ৮৫ শতাংশ ব্লক।

ভিওবি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: বিরোধীদলীয় নেতা
ফাইল ছবি
এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা জামায়াত আমিরের
ফাইল ছবি
মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক জানালেন জামায়াত আমির