• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পর্যটন মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ 'শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার': স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ডিআরইউ‘র ‘ফল উৎসব’ আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ক্রীড়া জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী রাজধানীতে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন দীর্ঘ কারাবাসে দৃষ্টিশক্তি হারালেন ফাঁসির দুই আসামি বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০৪:৫২ পি.এম.
ঢাকায় ইরান দূতাবাসে রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল। ছবি: ভিওডি বাংলা
ঢাকায় ইরান দূতাবাসে রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল। ছবি: ভিওডি বাংলা

ঢাকায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদির আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল ইরান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ করেছে।

বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বাণিজ্য, শিক্ষা, যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর পক্ষ থেকে সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রতিনিধি দল মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শান্তি, স্থিতিশীলতা এবং ইরানে স্বাভাবিক পরিস্থিতি দ্রুত ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করে।

আলোচনায় বাংলাদেশ ও ইরানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর সম্ভাবনা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।

এ ছাড়া ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ ও বৃত্তির সংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপরও উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত আলহাজ গোলাম মসীহ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে আরও ছিলেন ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাজন সিকদার।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জুলাই শহীদদের কাছে জাতি চিরঋণী: বিরোধীদলীয় নেতা
ছবি: সংগৃহীত
গলা চেপে ধরার ঘটনায় দু’পক্ষই ছাত্রদলের: আমান
ছবি: সংগৃহীত
সংসদের দুই পাশেও জলাবদ্ধতা, ভিভিআইপি রোডেও পানি