• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

যৌন হয়রানি

অ্যাসেনসিওর বিরুদ্ধে আড়াই বছরের কারাদণ্ডের আবেদন

স্পোর্টস ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ০৩:১৯ পি.এম.
রাউল অ্যাসেনসিও। সংগৃহীত ছবি

অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে ঘিরে তৈরি করা যৌন হয়রানিমূলক ভিডিও দেখতে চাওয়া ও তা অন্যদের দেখানোর ঘটনায় রাউল অ্যাসেনসিওর বিরুদ্ধে আড়াই বছরের কারাদণ্ডের আবেদন জানিয়েছে স্পেনের সরকারি কৌঁসুলি দপ্তর।

দ্য অ্যাথলেটিক-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের যুব দলের দুই সাবেক খেলোয়াড় একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরী এবং আরেক তরুণীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন এবং তাদের অজান্তে সেই দৃশ্য গোপনে ভিডিও করেন। যদিও অ্যাসেনসিও সরাসরি সেই ঘটনার অংশ ছিলেন না, তবে তিনি ভিডিওটি চেয়ে নিয়ে দেখেন এবং তা আরেক বন্ধুকে দেখানোর অভিযোগে অভিযুক্ত।

রাউল অ্যাসেনসিও

স্পেনের ফৌজদারি দণ্ডবিধির ৭৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এই কাজ দুটি ‘গোপনীয়তা লঙ্ঘনের’ শামিল, যা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ভিডিও ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগী দুই তরুণী মারাত্মক মানসিক আঘাত পান এবং পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারে (PTSD) আক্রান্ত হন। এ জন্য প্রত্যেককে ক্ষতিপূরণ হিসেবে ৫ হাজার ইউরো করে দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

একই মামলায় আরও তিনজনের বিরুদ্ধেও কারাদণ্ডের আবেদন করা হয়েছে।

ঘটনাটি ২০২৩ সালে স্পেনের গ্রান ক্যানারিয়ার দক্ষিণাঞ্চলের একটি বিচ ক্লাবে ঘটে। গত মে মাসে দ্য অ্যাথলেটিক জানায়, ওই ঘটনার প্রেক্ষিতে অ্যাসেনসিওর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান রয়েছে।

ঘটনার প্রতিক্রিয়ায় রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানায়, “কাস্তিয়া (বি দল) এবং সি দলের কয়েকজন খেলোয়াড় ব্যক্তিগত ভিডিও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গার্দিয়া সিভিলের কাছে জবানবন্দি দিয়েছেন। বিস্তারিত জানা গেলে ক্লাব উপযুক্ত ব্যবস্থা নেবে।”

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালতে দায়েরকৃত এক আপিলে অ্যাসেনসিও মামলাটি অস্থায়ীভাবে খারিজ করার আবেদন জানান, যা আদালত প্রত্যাখ্যান করে। আদালতের নথিপত্র অনুযায়ী, ভিডিওতে যাদের দেখা যায়, তাদের মধ্যে একজনের বয়স ১৬ বছরের নিচে।

অ্যাসেনসিও নিজে অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। শুক্রবার সন্ধ্যায় তার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ‘আমরা ন্যায়বিচারের প্রত্যাশা করি।’ তবে রিয়াল মাদ্রিদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

রাউল অ্যাসেনসিও

এর আগে এক বিবৃতিতে অ্যাসেনসিও বলেছিলেন, “আমি কখনও কোনো নারীর যৌন স্বাধীনতা লঙ্ঘন করিনি—অপ্রাপ্তবয়স্ক তো দূরের কথা।”

২০২৪–২৫ মৌসুমে একাধিক ডিফেন্ডারের চোটের কারণে অ্যাসেনসিও নিয়মিত রিয়াল মাদ্রিদের একাদশে জায়গা করে নেন। গত মৌসুমে রিয়ালের হয়ে ৫৭টি ম্যাচ খেলেছেন তিনি। জুনে ক্লাবের সঙ্গে তার চুক্তি ২০৩১ সাল পর্যন্ত নবায়ন হয়। একই মৌসুমে, ২০২৫ সালের মার্চে তিনি প্রথমবারের মতো স্পেন জাতীয় দলের ডাক পান।

তবে চলতি মৌসুমে বিভিন্ন স্টেডিয়ামে গ্যালারি থেকে তাকে লক্ষ্য করে গালিগালাজ ও অপমানজনক স্লোগান দেওয়া হয়। সে সময় রিয়ালের সাবেক কোচ কার্লো আনচেলোত্তি বলেছিলেন, এই ঘটনাগুলো সত্ত্বেও অ্যাসেনসিওকে মাঠের বাইরে রাখা হবে না।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার