• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

অভিনেতা কলাভবন নবাসের মরদেহ উদ্ধার

ভিওডি বাংলা ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ০৩:২১ পি.এম.
কলাভবন নবাস-ছবি সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা কলাভবন নবাসের রহস্যজনক মৃত্যু হয়েছে। কোচির ছোটানিক্কারার একটি হোটেল কক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

‘পিটিআই’ জানিয়েছে, একটি সিনেমার শুটিংয়ের জন্য ওই হোটেলে অবস্থান করছিলেন নবাস। শুক্রবার (১ আগস্ট) চেকআউট করার কথা থাকলেও নির্ধারিত সময়ের পরও কোনো সাড়া না পাওয়ায়, এক সহযোগী কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান।

অভিনেতার সতীর্থরা জানিয়েছেন, বিকেল ৫টা ৩০ মিনিটে শুটিং সেট ছেড়ে হোটেলে ফিরেছিলেন তিনি। জানিয়েছেন, দু’দিনের ছুটি পেয়েছেন এবং বাড়ি ফিরবেন। এরপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যান তিনি।

মৃত্যুর কারণ এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হওয়ার সন্দেহ করা হচ্ছে। সরকারি মেডিক্যাল কলেজে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কলাভবন নবাস ১৯৭৪ সালে কেরালার ওয়াডাকাঞ্চেরিতে জন্মগ্রহণ করেন। তার বাবা আবু বকরও একজন থিয়েটার ও চলচ্চিত্র অভিনেতা ছিলেন। শিশু বয়স থেকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তিনি শিল্পজগতে প্রবেশ করেন। ১৯৯৫ সালে ‘চৈত্যনম’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে তার।

মূলত কৌতুক চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত নবাস ব্যক্তিজীবনে অভিনেত্রী রেহানার স্বামী। তাদের তিন সন্তান রয়েছে। তাদের বড় মেয়ে ২০২১ সালে অভিনয়ে পা রাখেন।

ভিওডি বাংলা/জি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’