• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন কাদের গনি

নিজস্ব প্রতিবেদক    ২ আগস্ট ২০২৫, ০৫:৩০ পি.এম.
সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী ছবি: সংগৃহীত

জ্বর ও চিকনগুনিয়ায় আক্রান্ত বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তিনি এখন অনেকটা সুস্থ বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। সাংবাদিক কাদের গনি চৌধুরী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ও মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার (০২ আগস্ট) দুপুরে চিকিৎসকদের পরামর্শে বাসায় ফিরেন কাদের গনি চৌধুরী। পেশাজীবীদের এ নেতাকে শনিবার সকালেও বিভিন্নস্তরের নেতা-কর্মীরা দেখতে আসেন হাসপাতালে। বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টু পিজি হাসপাতালে আসেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজ খবর নেন। 

ডা. আজাদ জানান, কাদের গনি চৌধুরী এখন অনেকটা সুস্থ। তিনি ইচ্ছা করলে বাসায় গিয়েও চিকিৎসা নিতে পারেন। তার শরীরে ব্যথা, কাশি এবং দুর্বলতা এখনও রয়ে গেছে। এগুলো পুরোপুরি সারতে কিছুদিন সময় লাগবে।

এছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক লুৎফর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ডা. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার ডা. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাফিউল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক শফিউল গনি চৌধুরী, অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস, ডা. রফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম, সাংবাদিক শহিদুল ইসলাম, মোরসালিন নোমানী, জিএম রাজিব হোসেন, মিয়া হোসেন, অজিত রায়, ফজলুর রহমান জুলফিকার প্রমুখ সাংবাদিকদের এ নেতাকে দেখতে হাসপাতালে আসেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
বিএফইউজে মহাসচিবের ভাইয়ের মৃত্যু, সাংবাদিক সংগঠনগুলোর শোক
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়