• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচন ও সংসদ গঠিত হতে হবে: নাহিদ ইসলাম

   ২ আগস্ট ২০২৫, ০৬:৩৮ পি.এম.
বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম শুধু পরবর্তী নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দিলে চলবে না, বরং অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তা কার্যকর করতে হবে

শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আগামীকাল রোববার (৩ আগস্ট) বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশের ইশতেহারে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হবে। এরই ধারাবাহিকতায় আমরা ‘জুলাই পদযাত্রা’ সম্পন্ন করেছি। যারা এতে অংশ নিয়েছেন ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও জানান, জুলাই পদযাত্রার মূল দাবি ছিল বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন। আমরা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের কথা বলেছি। শুনেছি, আগামী ৫ আগস্ট সব রাজনৈতিক পক্ষকে নিয়ে সরকার জুলাই সনদ প্রকাশ করবে। আমরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানাই।

তবে তিনি জানান, সনদের সব বিষয়ের ওপর ঐকমত্য হলেও কিছু বিষয়ে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) রয়েছে। ঐকমত্য কমিশন এখনও এসব বিষয়ে বা সনদের বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে দলগুলোকে কিছু জানায়নি। বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট হলেই সব দল এতে স্বাক্ষর করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এবং তার ভিত্তিতেই পরবর্তী নির্বাচন ও সংসদ বা গণপরিষদ গঠিত হতে হবে। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই এ সনদ কার্যকর করতে হবে, এটাই আমাদের জোরালো দাবি।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের