• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপির অঙ্গীকার- আমিনুল হক

   ২ আগস্ট ২০২৫, ০৭:৪৫ পি.এম.
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি-সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘২৪ সালের গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। যদি বিএনপি আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়, তাহলে এই শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হবে।’

শনিবার (২ আগস্ট) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) তে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আলোচনা সভা ও শহীদ পরিবারবর্গকে সম্মাননায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় আমাদের বলেন; জনগণের পাশে থাকতে, তাদের সঙ্গে থেকে রাজনীতি করতে হবে। শহীদদের আত্মত্যাগকে আমরা জাতির ইতিহাসে অমর করে রাখব। তারা আমাদের প্রেরণা।’

‌২০২৪ সালের আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে আমিনুল হক বলেন, ‘১৯ জুলাই গ্রেপ্তার হই, ১৩ দিন রিমান্ড শেষে ৩ আগস্ট জেলে পাঠানো হয়। কিন্তু রিমান্ডে থেকেও আন্দোলন ছাড়িনি। অন্যদিকে, যারা একই সময়ে কোটা আন্দোলন করছিল, তারা স্বৈরাচারী সরকারের সঙ্গে আপস করে ফেলে। তাদের এখনকার অবস্থান সবার জানা। স্বৈরাচার পতনের সুফল তারা শুধু নিজেদের পকেট ভরার কাজে লাগাচ্ছে। এটা দুর্ভাগ্যজনক।’

নতুন মুখোশে পুরোনো অপশক্তি অভিযোগ করে তিনি বলেন, ‘নতুন দলের নামে আলবদর বাহিনী আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা শহীদদের রক্তের দাগ ভুলে গিয়ে আবারও ক্ষমতার মোহে বিভোর। কিন্তু জনগণ এখন সচেতন, তারা আর বিভ্রান্ত হবে না।’

নির্বাচনকে ঠেকাতে সংস্কারের নামে চক্রান্ত চলছে উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘শুধুমাত্র নির্বাচন পেছানোর জন্য একটি মহল সংস্কারের কথা বলে নতুন করে নাটক সাজাচ্ছে। অথচ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই ২৭ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। সেটাই বাস্তবায়নের পথ।’

স্বৈরাচার এখনও পুরোপুরি নির্মূল হয়নি দাবি করে তিনি বলেন, ‘৫ আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু পুরোপুরি নয়। গণতন্ত্রের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি, এখন শুধু প্রয়োজন জনগণের রায়ের মাধ্যমে একটা নিরপেক্ষ নির্বাচন। আমরা চাই স্বৈরাচারী সরকারের অবৈধ মন্ত্রী-এমপিদের বিচারের মুখোমুখি করতে।’

তারেক রহমান পাশে আছেন, থাকবেন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছরে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে ২৪ সালের শহীদ পরিবারগুলো তাদের পাশে তারেক রহমান আছেন, ছিলেন এবং থাকবেন। কেউ যেন এই পরিবারগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে, বলেন আমিনুল হক।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের