• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পাংশায় বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২ আগস্ট ২০২৫, ০৯:০৪ পি.এম.

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে নারীসহ দু’জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২ আগস্ট) বিকালে সাড়ে ৪টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া নওলামারী খাপালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাচারীপাড়া গ্রামের মৃত নিজাম প্রামানিকের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) ও মৃত আরিফ মোল্লা'র ছেলে তামিম মোল্লা (১৫)। নিহত আরিফ নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় আহতরা হলেন, কাচারীপাড়া গ্রামের মৃত নিজাম প্রামানিকের ছেলে আজিম প্রামানিক (১৬)। সে এবছরই এসএসসি পরীক্ষা দিয়েছেন। একই হাফিজুল প্রামানিকের ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌরভ হোসেন (১৪), ও নাজিম মোল্লার ছেলে হোসাইন মোল্লা (১৪)।

হাসপাতালে চিকিৎসাধীন সৌরভের মা ফিরোজা খাতুন জানান, “আমার ভাবী আনোয়ারা বেগম সকালে পাট জাগ দেওয়ার জন্য আমার ছেলে সৌরভ, তার ছেলে আজিম, প্রতিবেশী তামিম এবং হোসাইনকে নিয়ে নওলামারী খাপালে পাট জাগ দিতে গিয়েছিলেন। সেখানে বিকেলে বৃষ্টির সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে।”

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরতদের মাধ্যমে জানা যায়, “বজ্রপাতের আঘাতে পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে দু’জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” 

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার