• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পদ্মা সেতুর টোল প্লাজায় বাসের ধাক্কায় নিহত ২

ভাঙ্গা (মাদারীপুর) প্রতিনিধি    ৩ আগস্ট ২০২৫, ১২:১২ পি.এম.
বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত -ছবি ভিওডি বাংলা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর দক্ষিণ পাশে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শরিয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী অন্তু (২৬) ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে। অপরজনের পরিচয় জানা যায়নি।

মাদারীপুরের শিবচর হাওইয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলযোগে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিল মোহাম্মদ আলী অন্তু ও আরেক যুবক। পদ্মা সেতু টোল প্লাজা পাড় হওয়ার পর পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে প্রথমে সড়কে ও পরে পাশের খাদে পড়ে যান। ঘটনাস্থলেই দুইজনেরই মৃত্যু হয়।

তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। তবে, যাত্রীবাহী বাসটি শনাক্ত করার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ভিওবি বাংলা-এস এম রাসেল/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার