• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছাত্রদলের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক    ৩ আগস্ট ২০২৫, ০১:০৯ পি.এম.
শাহবাগ এলাকায় আসতে শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। এ সমাবেশে অংশ নিতে জেলা ও মহানগর থেকে আসছেন নেতাকর্মীরা।

রোববার (৩ আগস্ট) সকাল থেকেই শাহবাগ এলাকায় আসতে শুরু করেন ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, আজকের এই ঐতিহাসিক সমাবেশে সারা দেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা আসতে শুরু করেছে। শাহবাগ জাতীয়তাবাদী ছাত্রদলের জনসমুদ্রে পরিণত হবে। আমরা এখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব।

ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক বায়জিদ নসির বলেন, সমাবেশে দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন। শাহবাগ জনসমুদ্রে পরিণত হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের