• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, বাড়তি সুবিধা পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ৩ আগস্ট ২০২৫, ০২:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

সব কিছু ঠিক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ ২০২৫। এবারের আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সূচি অনুযায়ী, বাংলাদেশ তাদের গ্রুপপর্বের সবগুলো ম্যাচ খেলবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে, যা টাইগারদের জন্য হতে পারে বাড়তি সুবিধা।

কয়েকদিন আগেই এসিসি জানিয়েছে, এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে দুইটি ভেন্যুতে- আবুধাবি ও দুবাই। মোট ১৮ ম্যাচের এই টুর্নামেন্টে ৮টি ম্যাচ হবে আবুধাবিতে এবং বাকি ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

এবারের আসরে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। একই ভেন্যুতে গ্রুপপর্বের সব ম্যাচ হওয়ায় ভ্রমণের ধকল কমবে এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুবিধা পাবে বাংলাদেশ।

বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচসূচি:

তারিখ      প্রতিপক্ষ      ভেন্যু ও সময়
১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)  হংকং  জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি (রাত ৮টা)
১৩ সেপ্টেম্বর (শনিবার)  শ্রীলঙ্কা    জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি (রাত ৮টা)
১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার)      আফগানিস্তান  জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি (রাত ৮টা)

এদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান এবং স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে ভারতের ওমানের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবিতে।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোর পর্বে, যেখানে চারটি দল একে অপরের বিপক্ষে মুখোমুখি হবে। সেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে।

 

-ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা