• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা প্রধান আসামী গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি    ৩ আগস্ট ২০২৫, ০৩:৩১ পি.এম.
গ্রেপ্তারকৃত লোকমান হোসেন। ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে কৃষি ব্যাংকে হামলা ভাঙচুর ও ম্যানেজারকে আহত করা মামলার প্রধান আকরামি সেই বহিস্কৃত যুবদল নেতা লোকমান হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (০২ আগস্ট) বিকেলে চাটমোহর উপজেলার ফৈলজানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ 

রোববার (৩ আগস্ট) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১২ পাবনা।

গ্রেপ্তারকৃত লোকমান ফৈলজানা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য। এছাড়া একই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। গত শুক্রবার (১ আগস্ট) রাতে তাকে দল থেকে বহিষ্কার করে জেলা যুবদল।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার এনামুল হক জানান, গত ৩১ জুলাই দুপুরে পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখায় ভাংচুর এবং ব্যাংক কর্মকর্তাদের আহত করার ঘটনা ঘটে। 

অভিযুক্ত লোকমান হোসেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখা থেকে তিন লক্ষ টাকা ঋণ নেয়। দীর্ঘদিন যাবৎ উক্ত ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার নামে বিজ্ঞ আদালতে ঋণখেলাপী মামলা দায়ের করে। মামলা দায়েরের পর ক্ষিপ্ত হয়ে ৩১ জুলাই দুপুরে লোকমান হোসেন তার সহযোগীদের নিয়ে  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফৈলজানা শাখায় প্রবেশ করে ব্যাংক ভাংচুর করে। ঐ সময় ব্যাংকে দায়িত্বরত কর্মকর্তারা তাদের বাধা দিলে লোকমান হোসেন এবং তার সহযোগীরা ব্যাংক ম্যানেজার সহ ব্যাংকের মূখ্য কর্মকর্তা এবং সিনিয়র অফিসারগনণকে মারধর করে আহত করেন। পরবর্তীতে উক্ত ঘটনায় ব্যাংক ম্যানেজার শামসুজ্জামান নয়ন বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৫।

পরে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি দল শনিবার বিকেল ছয়টার দিকে চাটমোহর উপজেলার ফৈলজানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহার নামীয় প্রধান আসামী লোকমান হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, গ্রেপ্তারকৃত লোকমানকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী