• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

দেশে ছাত্রলীগের কোনো অবস্থান থাকতে পারে না : এ্যানি

নিজস্ব প্রতিবেদক    ৩ আগস্ট ২০২৫, ০৫:২৬ পি.এম.
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে ছাত্রলীগের কোনো অবস্থান থাকতে পারে না। জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষকে শিখিয়েছে, দেশে কোনো ফ্যাসিস্ট সরকারের স্থান হতে পারে না। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে এর সঙ্গে জড়িত সবার ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার (৩ আগস্ট) বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকার শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, তৎকালীন সময়েও রাজনৈতিক অস্থিরতা ও নানা সংকট ছিল। তেমনি আজকের ছাত্রদল বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং নানা নির্যাতন ও জুলুমের শিকার হওয়া সত্ত্বেও তারা জুলাইয়ের আন্দোলন সফল করতে সক্ষম হয়েছে।

এ্যানি বলেন, জুলাই আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশে হেলমেট বাহিনী ছাত্রলীগের কোনো অবস্থান থাকতে পারে না। জুলাই আন্দোলন জানিয়ে দিয়েছে যে, এ দেশে শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে, তা না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের