• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রেহাই দিবে না ছাত্রদল: দুদু

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩ আগস্ট ২০২৫, ০৫:৪৮ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি-সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,আজকের সমাবেশে ছাত্রদল প্রমাণ করেছে গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহায় দেওয়া হবে না। 

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয়বাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, আজকের সমাবেশে ছাত্রদল প্রমাণ করেছে গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহায় দেওয়া হবে না। ছাত্রদলকে যদি ছোট মনে করেন তাহলে আজকের সমাবেশ দেখে যান। এই ছাত্রদল স্বৈরাচার এরশাদ কে পতন করেছে।

২৪ এর গণঅভ্যুত্থানে  শহীদদের মাগফেরাত কামনা করে তিনি বলেন, গত ১৫-১৬ বছরে প্রায় পৌনে পাঁচ হাজার জীবন দিয়েছে ছাত্রদল যুবদল বিএনপি নেতাকর্মী ও জনগণ। গত ১৫ বছরে যারা শহীদ হয়েছে গুম হয়েছে এবং ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তারা প্রমাণ করেছে বাংলাদেশ গণতন্ত্রে ফিরতে চায়।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমি মনেপ্রানে বিশ্বাস করি প্রধান উপদেষ্টা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে যে বৈঠক হয়েছে। সেই বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। এবং ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সে সরকার বাংলাদেশ জাতীয়তাবাদীর ভিত্তি করে এগিয়ে যাবে।

ছাত্রদলের উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদের হাতে তাই আপনাদের ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দিকনির্দেশনা দেয় সে অনুযায়ী চলতে হবে।

ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের