• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাশিয়ার তেল ডিপোতে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক    ৩ আগস্ট ২০২৫, ০৬:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

রাশিয়ায় কৃষ্ণসাগর উপকূলবর্তী শহর সোচির কাছে একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রুশ কর্তৃপক্ষের দাবি, ইউক্রেনের ড্রোন হামলা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।

ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানিয়েছেন, রুশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ড্রোনটি ভূপাতিত হওয়ার পর তার ধ্বংসাবশেষ একটি জ্বালানি ট্যাংকে আঘাত করে, সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে। ১২০ জনেরও বেশি দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

রাশিয়ার উত্তরাঞ্চলীয় ভোরোনেজ অঞ্চলেও ইউক্রেনীয় ড্রোন হামলায় চারজন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর ৯৩টি ইউক্রেনীয় ড্রোন রুশ ভূখণ্ড ও কৃষ্ণসাগর অঞ্চলে ঢুকে পড়ে, যেগুলোর বেশিরভাগই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত হয়েছে।

এদিকে, ইউক্রেনের মাইকোলাইভ শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রোববার রাশিয়া ৭৬টি ড্রোন ও সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে ৬০টি ড্রোন এবং একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে। বাকি ১৬টি ড্রোন ও ছয়টি ক্ষেপণাস্ত্র আটটি ভিন্ন স্থানে আঘাত হেনেছে।

এই পাল্টাপাল্টি আক্রমণের প্রেক্ষাপটে মাত্র কয়েকদিন আগেই কিয়েভে ভয়াবহ রুশ হামলায় ৩১ জন নিহত হন, যাদের মধ্যে পাঁচজন শিশুও ছিল। এতে আহত হন আরও ১৫০ জনের বেশি। সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটিই ইউক্রেনে অন্যতম প্রাণঘাতী হামলা।

এই সহিংসতার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনার অগ্রগতির জন্য আগামী ৮ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। গত বৃহস্পতিবার তিনি জানান, একটি সমঝোতা ও যুদ্ধবিরতি নিশ্চিত করতে তার বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার উদ্দেশে রওয়ানা হয়েছেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম