• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

বাহাত্তরের সংবিধান আমদানি করা সংবিধান : সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক    ৩ আগস্ট ২০২৫, ০৭:৪৯ পি.এম.
কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য দিচ্ছেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, "বাহাত্তরের সংবিধান একটি দলের সংবিধান ছিল, যা আরেকটি দেশ থেকে আমদানি করা হয়েছে। এই মুজিববাদী সংবিধান বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না।"

রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আজ এই মঞ্চ থেকে মুজিববাদী সংবিধান ভেঙে ফেলার ঘোষণা দিচ্ছি। এ সংবিধানের পরিবর্তে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো একটি নতুন সংবিধান চাই।’

হতাশা প্রকাশ করে সারজিস আলম বলেন, “পাকিস্তানের অধীনে ২৩ বছর ছিলাম—অধিকার পাইনি। স্বাধীন বাংলাদেশেও ৫৪ বছর পার হয়ে গেছে, এখানেও অধিকার পাইনি। এক বছর আগে এই শহীদ মিনার থেকেই হাসিনার পতনের ডাক দিয়েছিলাম, কিন্তু আজও আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়নি।”

তিনি বলেন, ‘আজকের এই সমাবেশে এক বছর আগের আন্দোলনে নিহত ভাইদের পরিবার উপস্থিত আছেন। আমরা শহীদদের হত্যার বিচার চাই। শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকারের কার্যকর উদ্যোগ দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের সংগ্রাম কেবল ২০২৪ সালের নির্বাচনের জন্য নয়। আমরা সেই চক্রের বিচার চাই, যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা ২০১৩ সালে শাপলা চত্বরে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে।‘

জঙ্গিবাদ প্রসঙ্গে সারজিস বলেন, ‘আমরা বাংলাদেশে জঙ্গিবাদ বরদাশত করব না। তবে জঙ্গি নাটকও মানি না। সিভিল সোসাইটি নামধারী দালালদেরও আর এই দেশে জায়গা দেওয়া যাবে না।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের