• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কুষ্টিয়ায় অবৈধ কারেন্ট জাল ও হেরোইন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ৩ আগস্ট ২০২৫, ০৮:০৯ পি.এম.

কুষ্টিয়া মিরপুরে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০০ কেজি অবৈধ চায়না দুয়ারী জাল, ১০০ গ্ৰাম হেরোইন এবং ৩০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট  উদ্ধার করেছে বিজিবি।

রোববার (৩ আগষ্ট ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন কাতলামারী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বলেন ,  কাতলামারী, মিরপুর এলাকায়   বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩০০ কেজি অবৈধ চায়না দুয়ারী উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য ১২,০০,০০০ /- (বারো লক্ষ) টাকা। ভারতীয় ০.১০০ কেজি হেরোইন এবং ৩০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য- ২,৯০,০০০/- (দুই লক্ষ নব্বই হাজার) টাকা। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ১৪,৯০,০০০/- (চৌদ্দ লক্ষ নব্বই হাজার) টাকা।

মালিকবিহীন অবস্থায় আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল এবং মাদকদ্রব্য বিধি মোতাবেক ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন মাদক স্টোরে জমা রাখা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ