• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

২ তরুণ শিল্পীর সঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা

বিনোদন ডেস্ক    ৪ আগস্ট ২০২৫, ০১:৩১ পি.এম.
কিংবদন্তি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা-ছবি সংগৃহীত

 

রবীন্দ্রসংগীতে যুগের পর যুগ একক আধিপত্য ধরে রেখেছেন কিংবদন্তি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এবার ভিন্ন এক পরিবেশনায় দুই তরুণের সঙ্গে জুটি বাঁধলেন তিনি।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস সামনে রেখে সম্প্রতি প্রকাশিত হয়েছে রবীন্দ্রসংগীত ‘শ্রাবণের ধারার মতো’-যার সঙ্গে মিশে আছে ‘বিথিকা’ ও ‘গীতাঞ্জলি’ থেকে নির্বাচিত কবিতার পঙ্‌ক্তিমালা। গানটিতে কণ্ঠ দিয়েছেন বন্যা ও তরুণ শিল্পী স্বপ্নীল সজীব। আবহবাচনে কবিতা পাঠ করেছেন বাচিকশিল্পী সামিউল ইসলাম পোলাক।

গানটি প্রসঙ্গে রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘গানটি গাওয়ার সময় মনে হয়েছিল, যেন নিজের ভেতরে এক স্তব্ধ প্রার্থনা জেগে উঠছে। রবীন্দ্রনাথ কেবল সুরের কবি নন, তিনি হৃদয়ের স্তব্ধতারও কবি। আমরা এই সংগীতচিত্রে সেটাই প্রকাশ করতে চেয়েছি। শ্রাবণ মানেই এক ধ্যান, এক অর্ঘ্য। গভীর শ্রদ্ধায় গানটি কবিগুরুকে নিবেদন করলাম।’

৩ আগস্ট ইউটিউবে প্রকাশিত সংগীতচিত্রটির ভাবনা ও সৃজন নির্দেশনা দিয়েছেন স্বপ্নীল সজীব। সংগীতায়োজন করেছেন নীলাঞ্জন ঘোষ।

স্বপ্নীল বলেন, ‘আমি চাইছিলাম শ্রোতারা গানটি শুধু শুনবেন না, বরং অনুভব করবেন। শ্রাবণের ধারার মতো যে ভেজা-কান্না-সেই অনুভবটি যেন প্রকাশ পায় শব্দ, সুর ও কবিতায়। বন্যাদির সঙ্গে কাজ করতে পারা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি।’

রেজওয়ানা চৌধুরী বন্যা বাংলাদেশের সংগীত জগতে এক অনন্য নাম। স্বাধীনতা পদক ও ভারতের পদ্মশ্রীপ্রাপ্ত এই শিল্পী রবীন্দ্রসংগীতে এনেছেন আধুনিকতার ছোঁয়া।

তরুণ শিল্পী স্বপ্নীল সজীবও নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রসংগীতকে তুলে ধরছেন নতুন আঙ্গিকে। তিনি ইতোমধ্যে পেয়েছেন ভারতের টেলি সিনে অ্যাওয়ার্ড, দুবাইয়ের গ্লোবাল মিউজিক অ্যাওয়ার্ড এবং নেপালের ইন্টারন্যাশনাল আইকনিক অ্যাওয়ার্ড। জাতিসংঘের যুব প্রতিনিধি অনুষ্ঠানে আমন্ত্রিত এই শিল্পী আন্তর্জাতিক অঙ্গনেও বাংলার প্রতিনিধিত্ব করছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’