• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মেসির চোট গুরুতর নয়, স্বস্তির খবর দিল ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক    ৪ আগস্ট ২০২৫, ০৩:১৯ পি.এম.
লিওনেল মেসি-ছবি সংগৃহীত

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির চোট নিয়ে স্বস্তির খবর দিয়েছে ইন্টার মায়ামি। ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, মেসির ডান পায়ের পেশিতে ‘সামান্য’ চোট ধরা পড়েছে, যা গুরুতর নয়।

তবে এই চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। ঠিক কবে তিনি ফিরবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানায়নি ক্লাবটি।

গত শনিবার লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচের শুরুতেই চোট পান মেসি। খেলার চেষ্টা করেও একাদশ মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হন এই ৩৮ বছর বয়সী তারকা।

গত মৌসুমেও একাধিক চোটের কারণে ক্লাব ও জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি মেসি। বয়সের কারণে শারীরিক ধকল সামলানো তার জন্য এখন আরও কঠিন হয়ে পড়েছে, যা ভক্তদের উদ্বেগ আরও বাড়িয়ে তোলে।

তবে রোববার এক বিবৃতিতে ইন্টার মায়ামি জানায়, ‍‘পরীক্ষার ফলাফলে নিশ্চিত হওয়া গেছে, মেসির ডান পায়ের পেশিতে মাইনর ইনজুরি রয়েছে। চিকিৎসা ও পুনর্বাসনের অগ্রগতির ওপর নির্ভর করে তাকে খেলার ছাড়পত্র দেওয়া হবে।’

লিগস কাপে মেসির ফেরার সম্ভাবনা খুবই কম। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মোট ৩৬টি ক্লাব নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে তারা ২-১ গোলে জয় পায়, আর দ্বিতীয় ম্যাচে নেকাক্সার বিপক্ষে টাইব্রেকারে জিতে আরও দুই পয়েন্ট সংগ্রহ করে।

ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ বুধবার। এরপর রোববার থেকে শুরু হবে মেজর লিগ সকারের নিয়মিত মৌসুম।

চোট পাওয়ার আগে দুর্দান্ত ফর্মে ছিলেন মেসি। এমএলএসে এখন পর্যন্ত ১৮ গোল করে তিনি যৌথভাবে শীর্ষে আছেন। লিগস কাপের প্রথম ম্যাচে দলের দুটি গোলই আসে তার পাস থেকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার