• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নে উপকরণ সামগ্রী বিতরণ

গাইবান্ধা প্রতিনিধি    ৪ আগস্ট ২০২৫, ০৪:৩৮ পি.এম.
ভিওডি বাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নীতিবান শিশু, সুখী বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৪আগস্ট, ২০২৫) দুপুরে কুঠিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উপকরণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর শামছুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা নিলুফা ইয়াসমীন, সাখওয়াত হোসেন,  চয়নিকা খাতুন, আব্দুর রউফ মিয়া, আবু সুফিয়ান,কুঠিবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক,মহিমাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদাউস ইসলাম জুয়েল প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ১১টি ক্লাস্টারের প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাঁসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিমাগঞ্জ বালিকা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ কোচাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহরগছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরবস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, সারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্রোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা,প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নের সুনাগরিক হিসেবে গড়ার লক্ষ্যে নানা পরামর্শ ও করণীয় বিষয়গুলো তুলে ধরেন। শেষে প্রতিষ্ঠানভিত্তিক শিক্ষার্থীদের মাঝে উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।


ভিওডি বাংলা/ ইমন মিয়া/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী