• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তৈরি হচ্ছেন ব্রাজিলের পরবর্তী নেইমার!

স্পোর্টস ডেস্ক    ৪ আগস্ট ২০২৫, ০৪:৫৪ পি.এম.
নেইমার-কাউয়ান বাসিলে-ছবি সংগৃহীত

মাত্র ১৩ বছর বয়সেই বিশ্ব ফুটবল অঙ্গনে আলোচনায় উঠে এসেছেন কাউয়ান বাসিলে, যিনি বেড়ে উঠেছেন ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসে। তার বাবা ব্রাজিলের সাবেক ফুটবলার আন্দ্রেজিনহো। ফুটবল দক্ষতায় অনেকেই তাকে ব্রাজিলের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখছেন- কেউ কেউ বলছেন, তিনিই হতে পারেন পরবর্তী নেইমার!  

মাত্র ৮ বছর বয়সেই নজরে আসেন বাসিলে, এবং সেই বয়সেই ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকির সঙ্গে স্পনসরশিপ চুক্তি করেন- যা তাকে প্রতিষ্ঠানটির সর্বকনিষ্ঠ চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে ইতিহাসে স্থান দিয়েছে। তুলনামূলকভাবে, নেইমার এই চুক্তি করেছিলেন ১৩ বছর বয়সে, মেসি ১৫ বছর বয়সে।

বাসিলের ড্রিবলিং, পাসিং এবং গোল করার দক্ষতা ইতোমধ্যেই ফুটবল বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে। মাত্র ১২ বছর বয়সেই তিনি সান্তোস অনূর্ধ্ব-১৬ দলের অধিনায়কত্ব করেন এবং দলকে আন্তর্জাতিক বয়সভিত্তিক টুর্নামেন্টে শিরোপা এনে দেন।

এখন ১৩ বছর বয়সে বাসিলে সান্তোস অনূর্ধ্ব-১৮ দলে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি ক্লাবটির সঙ্গে ইমেজ-স্বত্ব বিষয়ক চুক্তি করে আবারও শিরোনামে এসেছেন তিনি। এর আগে এত অল্প বয়সে এমন চুক্তি হয়েছিল শুধু নেইমারের।

ফলে ফুটবলবিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে- কাউয়ান বাসিলে সত্যিই কি হতে যাচ্ছেন ব্রাজিলের পরবর্তী নেইমার?

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা