• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

রক্তের ঋণ শোধ করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ : এমরান সালেহ প্রিন্স

নিজস্ব প্রতিবেদক    ৪ আগস্ট ২০২৫, ০৯:৪৩ পি.এম.

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শহীদদের রক্তের ঋণ শোধ করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে গুম-খুনের শিকার সকল শহীদকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, তাদের পরিবারের পুনর্বাসন এবং শহীদদের স্মৃতি ধরে রাখতে সড়ক ও স্থাপনার নামকরণের প্রতিশ্রুতি দেন তিনি।

সোমবার (৪ আগস্ট) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাদশা বাজারে শহীদ আবু কাউসার বিজয় ফরাজীর প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, শুধুমাত্র একটি নির্বাচিত সরকার ও সংসদের মাধ্যমেই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব। কিন্তু একটি মহল নির্বাচন বিলম্বিত করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি আরও বলেন,  জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য জনগণ রোজার আগেই নির্বাচনের ঘোষণা প্রত্যাশা করছে। রমজানের আগে নির্বাচন নিয়ে জনগণের মধ্যে প্রবল আগ্রহ বিরাজ করছে।

এমরান বলেন, ক্ষমতায় গেলে গুম, খুন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি—যেখানে গণতন্ত্র, সুশাসন, জানমালের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক মূল্যবোধ নিশ্চিত থাকবে।

স্মরণসভার আগে এমরান সালেহ প্রিন্স শহীদ বিজয় ফরাজীর কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ এবং পরিবারের সদস্যদের সঙ্গে মৌন মিছিলে অংশ নেন।

হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণসভায় শহীদ পরিবারের সদস্যসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের