• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

১/১১ নিয়ে তথ্য উপদেষ্টার পোস্ট, যা বললেন সালাহউদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৪ আগস্ট ২০২৫, ০৯:৪৬ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি-সংগৃহীত

দেশের রাজনীতি নিয়ে শঙ্কা জানিয়ে তথ্য উপদেষ্টার দেয়া ফেসবুক পোস্টের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। 

সোমবার (৪ আগস্ট) গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চান।

জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি মনে করি মাহফুজ আলম সাহেব হয়তো ঘণ্টাখানেক পরে পোস্টটি ডিলিট করে দেবেন। এ বিষয়ে আর কোনো বক্তব্য নেই।’
 
সন্ধ্যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে’ বলে একটি ফেসবুক পোস্ট দেন। এ নিয়ে অনলাইন ও অফলাইনে চলছে আলোচনা।
 
এদিকে ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবসে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে বিএনপি অংশ নেবে কি না তা নিয়ে পরিষ্কার কিছু জানায়নি দলটি।
 
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পরে জানানো হবে’।

সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ফেসবুকে পোস্টটি দেন মাহফুজ আলম। যদিও পোস্ট দেয়ার ২৩ মিনিট পর তিনি তা আপডেট করেন। আপডেট করা পোস্টে তিনি লিখেছেন, ‘১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের